https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সাঘাটার আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু - atv sangbad সাঘাটার আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু - atv sangbad সাঘাটার আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

সাঘাটার আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
সাঘাটার আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু
সাঘাটার আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু

1 / 100 SEO Score

গাইবান্ধার সাঘাটায় স্কুল কমিটির বিরোধ নিয়ে যুবদল নেতার নির্মম ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া জামায়াত কর্মী সালাউদ্দিন (২৭) টানা ৪৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) ঢাকার ইবনে সিনা হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় বোনারপাড়ায় শোকের মাতম রেখে সকাল ৭টা ৪০ মিনিটে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন
(ইন্নালিল্লাহি………রাজিউন)। মরহুমের জানাযা নামাজ শনিবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ।

নিহত সালাহউদ্দিন জামায়াতের যুব বিভাগের কর্মী
ছিলিন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সাঘাটা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নির্বাহী সদস্য মাওলানা শামসুল ইসলাম দুদুর ছোট ছেলে।

এই নৃশংস হামলা হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতের জেলা আমীর মো. আব্দুল করিম এমপি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও গাইবান্ধা পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানাসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সেইসাথে এই নৃশংস হত্যাকান্ডে জড়িত আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, আমরা আমাদের নিবেদিত প্রাণ একজন কর্মীকে হারালাম। মহান আল্লাহ আমাদের ভাইয়ের পিতা-মাতা ও আত্মীয় পরিজনকে ধৈর্যধারন করার তৌফিক দিন, জীবনের নেক আমলগুলো কবুল করুন এবং গুনাহখাতা মাফ করে শহীদ হিসাবে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।

উল্লেখ, গত ২১ জুন ২০২৬ সালের সেই কালবিকেল ৩টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা (চৌরাস্তা) এলাকায় নেমে এসেছিল এক বিভীষিকাময় তাণ্ডব। কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বাধীন সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে চড়াও হয়। সেদিন নরপিশাচদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী। আর সেই হামলায় ঘাতকদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে জবাইয়ের উপক্রম ও মারাত্মক জখম নিয়ে লুটিয়ে পড়েছিলেন অতি-দরিদ্র পরিবারের সন্তান, ত্যাগের প্রতীক তরুণ জামায়াত কর্মী সালাউদ্দিন।

গাইবান্ধা ও বগুড়ার প্রাথমিক চিকিৎসা পেরিয়ে সালাউদ্দিনকে দ্রুত স্থানান্তর করা হয়েছিল ঢাকায়।
এখানে ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দীর্ঘ ৪৮টি দিন প্রতিটি মুহূর্ত কেটেছে তীব্র যন্ত্রণায়। হাসপাতালের হিমশীতল কেবিনে সালাউদ্দিনের নিথর হয়ে আসা শরীরটার দিকে তাকিয়ে বারবার কেঁদেছে শোকে বিহ্বল পরিবার।
অবশেষে শনিবার (৮ আগস্ট) ফজর পেরিয়ে সকাল ৭টা ৪০ মিনিটে সব কৃত্রিম শ্বাস-প্রশ্বাস আর চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরদিনের মতো থেমে যায় সালাউদ্দিনের হৃৎস্পন্দন।

অতি সাধারণ ও অতি-দরিদ্র ঘরে জন্ম নেওয়া সালাউদ্দিন ছিলেন তার বৃদ্ধ বাবা-মায়ের বুকজুড়ে এক ফালি আলোর মতো। সেই আলো আজ সন্ত্রাসীদের নিষ্ঠুর বলি হয়ে নিভে গেল চিরতরে।

একজন তরুণ ইনসাফ প্রত্যাশী কর্মীর এমন মর্মান্তিক প্রয়াণ মেনে নিতে পারছেন না তার সহযোদ্ধারা। হাসপাতালের বেডে তার নিথর দেহ নিয়ে স্বজনদের কান্না ভারি করে তুলেছে চারপাশের আকাশ-বাতাস।

ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত সব দুষ্কৃতিকারী পুরোপুরি আইনের আওতায় না আসায় সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে তীব্র ক্ষোভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ