https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মাদারীপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে - atv sangbad মাদারীপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে - atv sangbad মাদারীপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন: সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক জাকারিয়া লক্ষ্মীপুরে ৫২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামইরহাটে কুখ্যাত চোর ও মাদকসেবী ‘পিয়ারা ছেলে’ সজীবের ৯ মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা… টাঙ্গাইলে জাঁকজমকপূর্ণ ‘Job Fair 2026’: ৪৪৬ জনের তাৎক্ষণিক নিয়োগ, ১ মাসের মধ্যে আরও ১৫৮১ প্রার্থীর কর্মসংস্থান নিশ্চিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মোঃ হারুন উর রশীদের নেতৃত্বে পদযাত্রা সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা

মাদারীপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে

মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি / ৩৯ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
মাদারীপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে
মাদারীপুরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে

1 / 100 SEO Score

মাদারীপুরে এবারের মৌসুমি রোগীর পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে । মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে দেখা যায় ২৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকটের কারণে অনেকেই ওয়ার্ডের মেঝে ও বারান্দায় অবস্থান করে সেখানেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
শনিবার (৮ আগস্ট) বিকেলে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দেখা যায়, ডায়রিয়া ছাড়াও জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত রোগীদের ভিড় বেড়েই চলছে। ভর্তি রোগীদের মধ্যে রয়েছে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। ডায়রিয়া ওয়ার্ডের পাশাপাশি শিশু ওয়ার্ড এবং বহির্বিভাগেও রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে আন্তঃবিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করছেন। কিন্তু রোগীর তুলনায় জনবল সংকট রয়েছে দীর্ঘদিনের। হাসপাতালের অনুমোদিত ১৬৪টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ১৩৫ জন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে কর্মরত আছেন । দীর্ঘদিন ধরে ২৯টি পদ শূন্য থাকায় এই সীমিত জনবল নিয়েই বাড়তি রোগীর সেবা দিতে হচ্ছে। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সৃষ্টি হয়েছে বাড়তি চাপ তৈরির।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনেরা জানান, অতিরিক্ত রোগীর কারণে ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। অনেকেই মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
ডায়রিয়ায় আক্রান্ত শিক্ষার্থী লামিয়া আক্তারের বলেন, সকালে ভাত খাওয়ার পর বমি শুরু হয়। এরপর বারবার পাতলা পায়খানা হতে থাকে। পরে হাসপাতালে ভর্তি হই।
একই ধরনের উপসর্গ নিয়ে আরও অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান স্বজনেরা। তবে সীমিত জনবল নিয়েও চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে এমন মন্তব্য করেন তারা।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অখিল সরকার বলেন, আবহাওয়ার পরিবর্তন, টানা বৃষ্টি এবং অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানি গ্রহণের কারণে ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। বর্তমানে ৪৭ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে।
তিনি আরও বলেন, ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানি পান, খাবার ভালোভাবে রান্না করে খাওয়া, বাসি ও খোলা খাবার এড়িয়ে চলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। কারও পাতলা পায়খানা, বমি বা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে মৌসুমি রোগের প্রকোপ অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত হাসপাতালের শয্যা ও জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করার দাবি জানান রোগী ও তাদের স্বজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ