https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫ - atv sangbad রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫ - atv sangbad রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল ১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ২৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

1 / 100 SEO Score

শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলায় দুইজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।

ইউক্রেনের চিকিৎসাসামগ্রী রাখা একটি গুদাম ধ্বংসের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের সামরিক অভিযান শুরুর চার বছরেরও বেশি সময় পর দুই দেশই এখন দূরপাল্লার হামলা আরও বাড়িয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় জাতিসংঘ গত সপ্তাহে উভয় পক্ষের নিন্দা জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, রাশিয়া ‘ব্যালিস্টিক হামলা’ চালাচ্ছে। তিনি জানান, চলতি সপ্তাহে ইউক্রেন লক্ষ্য করে রাশিয়া বিভিন্ন ধরনের ৬১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তিনি বলেন, ‘রাশিয়ার ওপর আরও চাপ, আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।’

জেলেনস্কি জানান, রুশ ড্রোন হামলায় নিহত দুইজনই উত্তর-পূর্বাঞ্চলের বড় শহর খারকিভের বাসিন্দা। হামলায় একটি আবাসিক ভবনের চারটি তলাও ধ্বংস হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেগুবভ জানান, হামলায় আরও ২৩ জন আহত হয়েছেন। তিনি জরুরি উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ সরানোর ছবি প্রকাশ করেছেন।

জেলেনস্কি বলেন, ওডেসায় রাতের হামলায় আরও আটজন আহত হয়েছেন। এসব হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, বন্দর ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদে একটি শপিং সেন্টারের কাছে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো আরেকটি হামলারও নিন্দা জানান জেলেনস্কি। তিনি এটিকে ‘চরম নৃশংস’ হামলা হিসেবে উল্লেখ করেন। এতে নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশুও রয়েছে।

-ডব্লিউএইচওর গুদামে হামলার নিন্দা-

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, শুক্রবার ইউক্রেনের দনিপ্রো শহরে চিকিৎসাসামগ্রী রাখা ডব্লিউএইচওর একটি গুদাম হামলায় ধ্বংস হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেড্রোস বলেন, ‘স্বাস্থ্যসেবার ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। তা না হলে মানুষ জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।’

তিনি বলেন, ‘যুদ্ধেরও কিছু নিয়ম আছে। এর একটি হলোÑস্বাস্থ্যসেবা সুরক্ষিত রাখতে হবে।’

অন্যদিকে, রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ।

তিনি জানান, হামলায় চার ও নয় বছর বয়সী শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।

শুভায়েভ বলেন, হামলার পর কয়েকটি যানবাহন, দুটি অ্যাপার্টমেন্ট ভবন এবং একটি বাড়িতে আগুন ধরে যায়।

রুশ গণমাধ্যম প্রকাশিত একটি ভিডিওতে রাতে আগুনে একটি অ্যাপার্টমেন্ট ভবন জ্বলতে দেখা যায়। ভবনের বিপরীত পাশে জড়ো হওয়া বাসিন্দারা আগুনের দৃশ্য দেখছিলেন।

এদিকে যুদ্ধের সম্মুখসারিতে রুশ সেনাবাহিনী রোববার দাবি করেছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের দুটি ছোট গ্রাম দখল করেছে। তবে রাশিয়ার এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর মধ্যে ভাসিউতিনস্কে নামের একটি গ্রাম ইউক্রেনের গুরুত্বপূর্ণ নগর ও সরবরাহকেন্দ্র ক্রামাতোরস্ক থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ