অস্ট্রেলিয়ার ডারউইনে দুই ম্যাচের টেস্ট সিরিজে দেশটিকে হারিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বাংলাদেশ ক্রিকেট দলের উদ্দেশে তিনি বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার।’
আজ রোববার ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। এরপরই এক বিবৃতিতে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানান শফিকুর রহমান।
এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার। খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মেন্টাল স্ট্রেন্থ, এক্সিলেন্ট টিম স্পিরিট, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও আমাদের ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা সত্যি প্রশংসনীয়।