বল্লমঝাড়ের অনলাইন ‘ক্যাসিনো সম্রাট’ শিবু ডিবির হাতে আটক
গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের তালুক মন্দুয়ার এলাকার বাসিন্দা শুভজিৎ সরকার শিবু নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলা শহরের অথৈ অ্যান্ড তাথৈ কসমেটিকসের দোকান থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, অনলাইন ক্যাসিনো ও জুয়া কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে এলাকায় শুভজিৎ সরকার শিবুকে ‘ক্যাসিনো সম্রাট’ নামে ডাকা হতো। দরিদ্র পরিবারের সন্তান শিবু অল্প সময়ের ব্যবধানে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।