https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন - atv sangbad বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন - atv sangbad বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গাইবান্ধায় ডিবি পুলিশের অ্যাকশন : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই গভীর রাতে দৌলতপুর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: কলমায় তীব্র ক্ষোভ, অভিযুক্ত মারুফ আটক সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড জাতীয় বেতনস্কেল অনুমোদন : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৬ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ১৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

1 / 100 SEO Score

বগুড়ায় চাঁদার দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশিক, শাকিল ও মতিন।

আদালতের রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। আদায় করা জরিমানার অর্থের অর্ধেক হত্যাকাণ্ডের শিকার রাগিবুল হাসান হৃদয়ের সন্তানকে দেওয়ার এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, বগুড়া মহানগরের কৈপাড়া এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয়ের সঙ্গে আসামিদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা হৃদয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলেও পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত হৃদয়ের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিহতের স্বজনদের মধ্যে স্বস্তি দেখা যায়। তারা দ্রুত রায় কার্যকরের পাশাপাশি নিহত হৃদয়ের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত ব্যবসায়ী হৃদয় হত্যা মামলার বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ