https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মুরাদ হাসান এমপির ঠাঁই হলো না আ.লীগের নতুন কমিটিতে - atv sangbad মুরাদ হাসান এমপির ঠাঁই হলো না আ.লীগের নতুন কমিটিতে - atv sangbad মুরাদ হাসান এমপির ঠাঁই হলো না আ.লীগের নতুন কমিটিতে - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মান্দায় যুবকদের দক্ষ করতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলা: ৩০টি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

মুরাদ হাসান এমপির ঠাঁই হলো না আ.লীগের নতুন কমিটিতে

রিপোর্টার নাম / ১২৯ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন

জামালপুর (সরিষাবাড়ী) প্রতিবেদক, এটিভি সংবাদ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘ ১০ মাস পর অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। পূর্ণাঙ্গ এ নতুন কমিটির কোনো পদে মুরাদ হাসান এমপির নাম রাখা হয়নি। এ নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে এ উপজেলায়। পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা।
জানা যায়, ২৫ সেপ্টেম্বর ২০২২ সালে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন ছানোয়ার হোসেন বাদশাকে সভাপতি ও হারুন অর রশীদকে সাধারণ সম্পাদক মনোনীত করে দুই বছরের জন্য তাদের নাম ঘোষণা করা হয়।জানা যায়, পূর্ণাঙ্গ কমিটি গঠনে সভাপতি ও সম্পাদকের দ্বন্দে দীর্ঘ ১০ অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এ নিয়ে দলীয় পদপ্রত্যাশী ত্যাগী নেতাকর্মীদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা।
অবশেষে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্রের স্বাক্ষরিত এক চিঠিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে এ কমিটিতে নাম নেই নানা সময়ের আলোচিত-সমালোচিত স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক  মুরাদ হাসান এমপি’র। নতুন এই কমিটিতে ডা. মুরাদ হাসানের নাম না থাকায় হতবাক তার সমর্থিত নেতাকর্মীরা। তারা এর তীব্র প্রতিবাদ জানান। সেইসঙ্গে নতুন এই কমিটিতে মুরাদ হাসানের নাম অন্তর্ভুক্ত করার দাবিও জানান মুরাদ হাসান এমপির সমর্থকরা।
নাম প্রকাশ না করা শর্তে দলীয় একাধিক নেতা জানান, উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে একাধিক বিএনপির সমর্থিত লোকদের নাম রাখা হয়েছে। একই পরিবারের তিন ভাই, ভাগ্নে, খালু ও আত্নীয়দের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এসবের তীব্র নিন্দা ও  বিতর্কিত ব্যাক্তিদের কমিটি থেকে বাদ দেওয়া জোর দাবি জানান তারা।
স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান এমপি নাম না থাকার বিষয়ে  জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, বিগত দিনে মুরাদ হাসান এমপির নানা কর্মকাণ্ডের কারণে তাকে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এসব কারণেই জেলা নেতৃবৃন্দ তাকে নতুন করে কমিটিতে অন্তর্ভুক্ত করেননি। সভাপতি সম্পাদকের দ্বন্দের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কিছুটা রয়েছে। তবে সেটি পরিসমাপ্তি না হওয়ার মধ্যেই ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।দ্বন্দের বিষয়ে বক্তব্য নিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের মুঠোফোনে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান এমপির মুঠোফোনে একাধিক বার কল দিয়েও তার বক্তব্যে পাওয়া যায়নি।জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এখানে বিতর্কের কোনো স্থান নেই।

উল্লেখ্য, ২০২১ সালে ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দেন। এই খবরে ৭ ডিসেম্বর তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেন আওয়ামী লীগসহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর পরে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় মুরাদ হাসান এমপিকে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ