https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে - atv sangbad ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে - atv sangbad ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
অপেক্ষায় রইল মা, ফিরল লাশ : গাইবান্ধায় সড়কে ঝরল দুই প্রাণ ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দামায়ান্তিকে সংসদের অনুমোদন নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ গফরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২০ কার্যদিবসের প্রশিক্ষণে উপস্থিতি মাত্র ১৯–২৬ দিন, তবুও সার্টিফিকেট! পাবনা সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা বীরগঞ্জ উপজেলায় বাজেয়াপ্ত ২,৩৪০ বস্তা সার বিক্রির ৩২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা

ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে

অনলাইন ডেস্ক / ৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ অপরাহ্ন

4 / 100 SEO Score

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গলবারও তেলের দাম বেড়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ‘কঠোর আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে বিশ্বজুড়ে বেশির ভাগ শেয়ারবাজারে দরপতন হয়েছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর সুদের হার বাড়ানোর চাপ তৈরি হচ্ছে, যা শেয়ারবাজারেও অস্থিরতা বাড়িয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও পরিস্থিতির তেমন কোনো অগ্রগতি হয়নি। তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ অব্যাহত রেখেছে।

রোববার যুক্তরাষ্ট্র ওই জলপথে অবস্থিত ইরানের একটি দ্বীপে হামলা চালায়। এর জবাবে ইরান দ্রুত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় বড় ধরনের সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফক্স নিউজের এক প্রতিবেদকের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা তাদেরকে কঠোরভাবে আঘাত করব।’

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরান যাতে মাইন পুঁতে রাখতে না পারে, তা ঠেকাতে লারাক দ্বীপে রকেট নিক্ষেপের স্থানগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

কয়েক সপ্তাহের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর এই পাল্টাপাল্টি হামলা হলো।
এর আগে, ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপের পরিবর্তে ‘অর্থনৈতিক যুদ্ধের’ দিকে বেশি মনোযোগ দেওয়ার কথা জানিয়েছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘আমরা চাপ অব্যাহত রাখব। এরই মধ্যে এখানে খুব ভালো আলোচনা হয়েছে।’

উত্তর ক্যারোলাইনায় জি-২০ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, এই চাপ প্রয়োগের অভিযানে বড় ধরনের পরিবর্তন ‘কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে’ আসতে পারে।

মঙ্গলবার অপরিশোধিত তেলের প্রধান দুই আন্তর্জাতিক বাজারদরই বেড়েছে। এর ফলে আগের দিনের ২ শতাংশের বেশি বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের রদ্রিগো ক্যাত্রিল বলেন, ‘প্রাথমিক পদক্ষেপগুলোর নিয়ন্ত্রিত ধরন থেকে মনে হচ্ছে, কোনো পক্ষই দীর্ঘস্থায়ী সংঘাতে ফিরতে সক্রিয়ভাবে আগ্রহী নয়। তবে আলোচনা থমকে যাওয়া এবং হরমুজ প্রণালী খোলা রাখার কৌশলগত গুরুত্ব পরিস্থিতিকে আরও উত্তপ্ত হওয়ার ঝুঁকিতে রেখেছে।’

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় রাজনৈতিক চাপের মুখে পড়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমানোর উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।

এদিকে এশিয়ার বেশির ভাগ শেয়ারবাজারে দরপতন হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ফেডের বৈঠক ১৬ সেপ্টেম্বর হওয়ার কথা।

টোকিও, হংকং, সিউল, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনের শেয়ারবাজারে দরপতন হয়েছে। তবে তাইপে, ম্যানিলা ও জাকার্তার বাজারে সূচক বেড়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও ভোক্তা মূল্যসূচক-সংক্রান্ত প্রতিবেদন সুদের হার বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে।

শুক্রবার ফেডের প্রধান কেভিন ওয়ার্শের সুদের হার বাড়ানোর পক্ষে কঠোর অবস্থানের বক্তব্যের পর সুদের হার বাড়ার সম্ভাবনা নিয়ে বাজারে প্রত্যাশা বেড়েছে।

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণের সুদ বাড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

এর প্রভাব এশিয়ার বাজারেও পড়েছে। সোমবার জাপানের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

দীর্ঘ প্রতীক্ষিত হংকং শেয়ারবাজারে লেনদেন শুরুর দিনে  ফাস্ট-ফ্যাশন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান শেইনের শেয়ারের দাম ৯ শতাংশের বেশি কমেছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৭০ কোটি ডলার সংগ্রহ করেছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া তাইওয়ানের চিপ নির্মাতা মিডিয়াটেকে ৩৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ