https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ হিরো আলমের ওপর হামলা: আরও দুজন গ্রেফতার - atv sangbad হিরো আলমের ওপর হামলা: আরও দুজন গ্রেফতার - atv sangbad হিরো আলমের ওপর হামলা: আরও দুজন গ্রেফতার - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ গফরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২০ কার্যদিবসের প্রশিক্ষণে উপস্থিতি মাত্র ১৯–২৬ দিন, তবুও সার্টিফিকেট! পাবনা সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা বীরগঞ্জ উপজেলায় বাজেয়াপ্ত ২,৩৪০ বস্তা সার বিক্রির ৩২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা মেসির অবসরে আবেগাপ্লুত মারিয়া-ডি পলরা দর্শনায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

হিরো আলমের ওপর হামলা: আরও দুজন গ্রেফতার

রিপোর্টার নাম / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ন

আহসান হাবিব, এটিভি সংবাদ

রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) দিবাগত রাতে গ্রেফতার দুজন হলেন মানিক গাজী ও আল আমিন। এ ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ বিষয়ে জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন মানিক আর তাকে মারধর করেছেন আল আমিন। মানিক ও আল আমিনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে তাদের আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় গত মঙ্গলবার সাতজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বনানী থানার ওসি বলেন, রিমান্ডে থাকা ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেন জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, হিরো আলমের ওপর হামলায় আরও ১৫ জন জড়িত। তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এখন তাদের গ্রেফতারে অভিযান চলছে। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার মাহমুদুল হাসান, মোজাহিদ খান, আশিক সরকার ও হৃদয় শেখ বনানী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মেহেদীর অনুসারী।

গত সোমবার ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ চলাকালে বেলা সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা পেছন থেকে তার উদ্দেশ্যে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়ে যান।

ভোট কেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আনার পরে রাস্তায় ফেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে পেটান নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ