https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য কারিগরি শিক্ষা চালুর আহ্বান - atv sangbad মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য কারিগরি শিক্ষা চালুর আহ্বান - atv sangbad মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য কারিগরি শিক্ষা চালুর আহ্বান - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য কারিগরি শিক্ষা চালুর আহ্বান

রিপোর্টার নাম / ১১৪ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৭:৪৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় কারিগরি শিক্ষা চালুর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

শুক্রবার (৪ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও পাঠ সূচনা অনুষ্ঠানে’ সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

 

জাবেদ পাটোয়ারী বলেন, প্রবাসীদের জন্য বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সসহ অন্যান্য কারিগরি শিক্ষা চালু করার প্রস্তাব করছি। কারিগরি শিক্ষা গ্রহণ করলে প্রবাসে ভালো বেতনের চাকরি পাওয়া যায় এবং দেশে রেমিট্যান্স প্রেরণও বৃদ্ধি পাবে।
 
তিনি সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে দক্ষ অভিবাসী শ্রমিকের চাহিদা পূরণে এখন থেকেই প্রস্তুতি নেয়ার কথা বলেন। এ ছাড়া বাংলাদেশ থেকে সৌদি আরব আসার আগে সৌদি প্রশিক্ষণ প্রতিষ্ঠান তাকামল থেকে দক্ষতা যাচাই এবং প্রশিক্ষণ নিয়ে আসলে সহজেই চাকরি পাওয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন।
 
শুক্রবার সন্ধ্যায় অনলাইনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ূন আখতার। অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান এনডিসিসহ কাতার, কুয়েত ও সৌদি আরবের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
 
রাষ্ট্রদূত অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট কালরাতে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ জাতির পিতার পরিবারের শহীদ সকল সদস্যদের।
 
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা তার জীবন উৎসর্গ করেছিলেন আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রদানের জন্য। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। এ স্বল্প সময়ে তিনি একটি যুদ্ধবিদ্ধস্ত দেশের পুনর্গঠনসহ সকল বিষয়ে উন্নয়নের সূচনা করেছিলেন।
 
তিনি বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপযোগী সমাজগঠনমূলক একটি সার্বিক শিক্ষাব্যবস্থার রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালে ডক্টর কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ, ১১ হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন, ৪৪ হাজার শিক্ষক নিয়োগ ও চাকরি সরকারীকরণ, ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পোশাক প্রদানের ব্যবস্থা করেছিলেন। জাতির পিতা একটি সোনার বাংলা গঠনে সুদূর প্রসারী শিক্ষা ভাবনা করেছিলেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে গড়ে তুলেছিলেন।
 
রাষ্ট্রদূত বলেন, তারই ধারাবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উচ্চ আয়ের আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে স্মার্ট নাগরিক গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নেই। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্মার্ট নাগরিক গড়ে তোলার লক্ষ্যে প্রবাসীদের জন্য আধুনিক কারিগরি শিক্ষা কার্যক্রম শুরু করার ওপর জোর দেন রাষ্ট্রদূত।
 
রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় সৌদি আরবে বর্তমানে এসএসসি, এইচএসসি ও ডিগ্রী কোর্সে দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। তিনি আশা প্রকাশ করেন সৌদি আরবের সকল শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় তাদের পড়াশোনা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করবেন ও সেই সঙ্গে ব্যক্তিগত উন্নতির পাশাপাশি পরিবার ও সমাজের উন্নতির জন্য ও ভূমিকা রাখবেন।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ