https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ‘না মরিয়া প্রমাণ করিল’ চিকিৎসকের সিদ্ধান্ত ভুল ছিল - atv sangbad ‘না মরিয়া প্রমাণ করিল’ চিকিৎসকের সিদ্ধান্ত ভুল ছিল - atv sangbad ‘না মরিয়া প্রমাণ করিল’ চিকিৎসকের সিদ্ধান্ত ভুল ছিল - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
চরফ্যাশন উপজেলায় হঠাৎ ট্রান্সফরমার চুরির হিড়িক: আতঙ্ক ও ভোগান্তিতে গ্রাহকরা। তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু। পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩

‘না মরিয়া প্রমাণ করিল’ চিকিৎসকের সিদ্ধান্ত ভুল ছিল

রিপোর্টার নাম / ১২৪ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিবেদক, এটিভি সংবাদ

সকাল ১১টায় মৃত ঘোষণা করা হয় তিন দিনের নবজাতকটিকে। দুুপুরে মরদেহ গ্রহণ করে অটোরিকশায় করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন বাবা। পথে শিশুটি নড়েচড়ে ওঠায় আবার এনে ভর্তি করা হয় একই হাসপাতালে। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত শিশুটি বেঁচে আছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। সে যেন ‘না মরিয়া প্রমাণ করিল’ চিকিৎসকের সিদ্ধান্ত ভুল ছিল। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। কিভাবে চিকিৎসক ওই শিশুর মৃত্যু সনদ দিয়েছেন তা তদন্ত করার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার ত্রিশাল উপজেলার বরমা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী হালিমা খাতুনকে গত রবিবার ময়মনসিংহ মেডিক্যালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। সাত মাসের মাথায় স্বাভাবিক প্রসবেই জন্ম নেয় কন্যাশিশুটি। কিন্তু জন্মের পর থেকেই সংকটাপন্ন ছিল। এ জন্য শিশুটিকে ভর্তি রাখা হয় এনআইসিইউতে।

গতকাল সকাল ১১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দেন সংশ্লিষ্ট ইউনিটের চিকিৎসক। মৃত্যুর কারণ হিসেবে অত্যন্ত কম ওজন ও সময়ের আগে জন্ম নেওয়ার কথা উল্লেখ করা হয় সনদে। তবে সনদে সই থাকলেও চিকিৎসকের নাম উল্লেখ করা নেই। এ কারণে ওই চিকিৎসকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, ডাক্তাররা মৃত ঘোষণার পর মরদেহ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে চুরখাই এলাকায় যেতেই তাঁর মেয়ে নড়াচড়া করে ওঠে। তখন অটোরিকশা ঘুরিয়ে আবার ময়মনসিংহ মেডিক্যালে ফিরে আসেন। চিকিৎসকরা তখন গুরুত্বের সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু করেন। পরে শিশুটিকে আবার ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কেন এমন হলো তা তদন্তের উদ্যোগ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ