https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সুইডেনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - atv sangbad সুইডেনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - atv sangbad সুইডেনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

সুইডেনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টার নাম / ১০৩ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৭:৪২ পূর্বাহ্ন

 আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে দূতাবাসের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন, তার জীবন, আদর্শ ও কর্মের ওপর উন্মুক্ত আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন।

এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিবারএবং কমিউনিটি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
 
দিনের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সন্ধ্যা ৬টায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস। অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
এরপর রাষ্ট্রদূত মেহ্‌দী হাসানের নেতৃত্বে উপস্থিত সুধীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। পরে জাতির পিতার গৌরবোজ্জ্বল কর্মময় জীবনের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
 
উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত কমিউনিটি সদস্যরা তাদের আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব এবং অপরিসীম আত্মত্যাগের কথা তুলে ধরেন। তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। সদ্য স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এ জাতির অগ্রযাত্রাকে রুদ্ধ করার অপচেষ্টা চালায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী অপশক্তি। ঘাতকরা ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে হত্যা করতে সমর্থ হয়নি। 
 
রাষ্ট্রদূত জনাব মেহ্‌দী হাসান তার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
 
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে তারই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি উন্নত- সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হবার পথে  এগিয়ে চলেছে।
 
রাষ্ট্রদূত জাতির পিতার আত্মত্যাগের মহিমা ও আদর্শকে হৃদয়ে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
 
জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং বাংলাদেশসহ সারা বিশ্বের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ