https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ হার্ট অ্যাটাকের ঝুঁ'কি বাড়াতে পারে রাতের যে অভ্যাস - atv sangbad হার্ট অ্যাটাকের ঝুঁ'কি বাড়াতে পারে রাতের যে অভ্যাস - atv sangbad হার্ট অ্যাটাকের ঝুঁ'কি বাড়াতে পারে রাতের যে অভ্যাস - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

হার্ট অ্যাটাকের ঝুঁ’কি বাড়াতে পারে রাতের যে অভ্যাস

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ২৮ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
হার্ট অ্যাটাকের ঝুঁ'কি বাড়াতে পারে রাতের যে অভ্যাস
হার্ট অ্যাটাকের ঝুঁ'কি বাড়াতে পারে রাতের যে অভ্যাস

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //

অনেকেই মনে করেন, ঘুমের সময় নাক ডাকা খুব স্বাভাবিক বিষয়। বিশেষ করে কাজের চাপ, ক্লান্তি বা গভীর ঘুমের সময় এমনটা হতেই পারে, এমন ধারণাই আমাদের মাঝে প্রচলিত। কিন্তু চিকিৎসকদের মতে, এই অভ্যাস যদি রোজ রাতে হয়, তাহলে তা মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ নিয়মিত নাক ডাকা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে, এমনকি ২০-৩০ বছর বয়সী তরুণরাও এর বাইরে নয়।

চিকিৎসকদের মতে, ঘুমের সময় নাক ডাকা মানে শ্বাস নেওয়ার পথে সমস্যা হচ্ছে। নাক বা গলার ভেতরের রাস্তা আংশিকভাবে বন্ধ হয়ে যায় বলেই এই শব্দ হয়। এর ফলে শরীরে প্রয়োজনীয় পরিমাণে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না। তখন হৃদযন্ত্রকে বেশি জোরে কাজ করতে হয় এবং রক্তচাপও বাড়তে থাকে।

এই অবস্থা যদি প্রতি রাতে হয়, তাহলে ধীরে ধীরে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে।বিশেষজ্ঞদের মতে, অনেক তরুণই নিজেদের খুব ফিট মনে করেন। নিয়মিত শরীরচর্চা করেন, বাইরে থেকে সুস্থ দেখান। তাই তারা ভাবেন, হার্টের সমস্যা তাদের হবে না।

কিন্তু নিয়মিত নাক ডাকার কারণে শরীরের ভেতরে যে ক্ষতি হচ্ছে, তা অনেক সময় বোঝাই যায় না। বছরের পর বছর এই সমস্যা চললে ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি হতে পারে।চিকিৎসকরা আরো বলেন, নাক ডাকা অনেক সময় স্লিপ অ্যাপনিয়া নামের একটি ঘুমের সমস্যার লক্ষণ হতে পারে। এই সমস্যায় ঘুমের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়ে যায়, আবার শুরু হয়। এতে শরীর বারবার চাপে পড়ে এবং হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে সব নাক ডাকাই যে বিপজ্জনক, তা নয়। কিন্তু যদি এর সঙ্গে রাতে শ্বাস আটকে যাওয়ার অনুভূতি, ঘুম ভেঙে যাওয়া, সকালে মাথা ব্যথা, দিনে সারাক্ষণ ক্লান্তি—এই লক্ষণগুলো থাকে, তাহলে অবশ্যই সতর্ক হওয়া দরকার।

নিয়মিত নাক ডাকার সমস্যা থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে ঘুমের পরীক্ষা করাতে হতে পারে। এ ছাড়া চিৎ হয়ে না শুয়ে কাত হয়ে ঘুমানো, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান এড়িয়ে চললেও উপকার পাওয়া যায়।

এটিভি/এসএম/জীবনযাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ