https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ এপস্টেইন ফাইলস নিয়ে কী বললেন জয়া আহসান? - atv sangbad এপস্টেইন ফাইলস নিয়ে কী বললেন জয়া আহসান? - atv sangbad এপস্টেইন ফাইলস নিয়ে কী বললেন জয়া আহসান? - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ওভারটাইমের নিয়ম শিথিল করছে জাপান শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার নতুন খলনায়ক অপেক্ষায় রইল মা, ফিরল লাশ : গাইবান্ধায় সড়কে ঝরল দুই প্রাণ ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দামায়ান্তিকে সংসদের অনুমোদন নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ গফরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২০ কার্যদিবসের প্রশিক্ষণে উপস্থিতি মাত্র ১৯–২৬ দিন, তবুও সার্টিফিকেট! পাবনা সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে

এপস্টেইন ফাইলস নিয়ে কী বললেন জয়া আহসান?

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৬৫ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
এপস্টেইন ফাইলস নিয়ে কী বললেন জয়া আহসান?
এপস্টেইন ফাইলস নিয়ে কী বললেন জয়া আহসান?

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //

এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে তার আসন্ন সিনেমা ‘ওসিডি’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ছবিটি মুক্তির আগেই বিষয়বস্তু ও প্রস্তুতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে জয়া জানান, ‘ওসিডি’ তার অভিনীত অন্যতম প্রিয় কাজ।

ছবিটির চরিত্র ও বিষয়বস্তুর গভীরতা বোঝার জন্য তিনি আগেভাগেই বিস্তর গবেষণা করেছেন। বিশেষ করে পিডোফিলিয়া বা শিশুদের প্রতি যৌন আকর্ষণ— এই মানসিক ব্যাধি সম্পর্কে জানতে ও বুঝতে সময় দিয়েছেন বলে জানান তিনি।জয়া আহসানের ভাষ্য, “আমি যখন যে ধরনের চরিত্রে কাজ করি, তার মানসিক ও সামাজিক প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি। ‘ওসিডি’ করার সময় নিয়ে রীতিমতো চর্চা করেছি।

শিশুদের প্রতি যৌন আকর্ষণ কোন মানসিক অসুস্থতার লক্ষণ, কী থেকে হয়— এগুলো না জানলে এমন বিষয় নিয়ে কাজ করাটা মুশকিল। এই ছবি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে। তাই প্রস্তুতিটা জরুরি। আসলে যেখানে শিশুরা জড়িয়ে থাকে, দায়িত্বটা অনেক বেড়ে যায়।
এ প্রসঙ্গেই উঠে আসে বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস। প্রভাবশালী বহু ব্যক্তির নাম জড়িয়ে পড়া এই বিতর্ক প্রসঙ্গে জয়া জানান, পিডোফিলিয়া একটি গুরুতর মানসিক অসুস্থতা।

তিনি বলেন, “একটা বাচ্চা দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায়, স্নেহ জন্মায়। কিন্তু, কিছু মানুষের শিশুদের দেখলে যৌন আকাঙ্ক্ষা জন্মায়। তাঁরা ওই শরীরের ভেতরটা দেখতে চায়।

আসলে এটা তো একটা অসুস্থতা।”এ-ও জানান, দুঃখজনক হলেও সত্য— এত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে বাংলা সিনেমায় এখনো তেমনভাবে কাজ হয়নি।

শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে জয়া আহসান স্পষ্ট ভাষায় বলেন, “এই পৃথিবী শিশুদের জন্য অসম্ভব অনিরাপদ। আমি চাইলে কিন্তু সন্তান দত্তক নিতে পারি। তার জন্য সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু বাধা একটাই। একটা শিশুকে পৃথিবীতে আনলে তার জন্য একটা নিরাপদ জায়গা করে দিতে হবে। কিন্তু মানুষ প্রতিনিয়ত ‘আমি আমি’ করে চলছে।”

সৌকর্য ঘোষাল পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’ আগামী ৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ