https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাজধানীতে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ভাঙচুর, আহত ৮ - atv sangbad রাজধানীতে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ভাঙচুর, আহত ৮ - atv sangbad রাজধানীতে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ভাঙচুর, আহত ৮ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

রাজধানীতে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ভাঙচুর, আহত ৮

রিপোর্টার নাম / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১:০২ অপরাহ্ন

সৈকত মনি, এটিভি সংবাদ

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের ভবনে লাঠি, বাঁশ, রড নিয়ে হামলা চালিয়েছে। এছাড়া দূর থেকে ইটপাটকেল ছুঁড়েছে অনেকে। এ সময় ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ও অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের আটজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের ভবনে এই হামলার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার এটিভি সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

হামলার সময় ভবনে ঢুকে কিছু উত্তেজিত জনতা জুতা-স্যান্ডেল নিক্ষেপ করেছে। এছাড়া ভবনের গ্লাস ভাঙচুর করা হয়েছে।

ফায়ার সার্ভিসের যে আটজন আহত হয়েছেন তারা হলেন- নুরুজ্জামান, সঞ্জয়, মেহেদী, অন্তর, আতিক, বাবুল, দিদার ও আনোয়ার ইসলাম। তাদেরকে চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।

যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছে তার মধ্যে পিকআপ, অ্যাম্বুলেন্স, মিনিবাস ও ওয়াটার রেসকিউ কার রয়েছে বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজিত জনতা প্রধান কার্যালয়ের সামনে থেকে সরে গেছে।

সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে। আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে।

ব্যবসায়ীরা দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে আগুনের ধোঁয়ায় মালামাল সরাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ