https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আজ ঢাকার যেসব রাস্তায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি - atv sangbad আজ ঢাকার যেসব রাস্তায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি - atv sangbad আজ ঢাকার যেসব রাস্তায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

আজ ঢাকার যেসব রাস্তায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি

রিপোর্টার নাম / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন

আহসান হাবিব, এটিভি সংবাদ

রাজধানী ঢাকায় আজ মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকেরা। রাজধানীর বিভিন্ন রাস্তায় দুটি দলের কর্মসূচি চলবে।

বিএনপির পদযাত্রা কর্মসূচি  আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে গাবতলী এস এ খালেক বাস কাউন্টার এলাকা থেকে বিভিন্ন রাস্তা ঘুরবে। এই পদযাত্রা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে শেষ হবে।

বিএনপি জানিয়েছে, আজকের পদযাত্রাটি গাবতলী এলাকা থেকে শুরু হয়ে শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

আর আওয়ামী লীগের শোভাযাত্রা শুরু হবে বেলা তিনটায়।  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে দলটি। দুই দলের এই কর্মসূচিতে রাজধানী ঢাকায় আজ যানজটের আশঙ্কা রয়েছে। আগামীকাল বুধবারও দুই দলের কর্মসূচি রয়েছে।

আগামীকাল বুধবার আবদুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রাটি শুরু হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে। পদযাত্রায় প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা মহানগরীর সঙ্গে সব জেলা ও মহানগরেও এ কর্মসূচি পালন করবে বিএনপি।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা অন্য দল ও জোটগুলোও আজ ঢাকার বিভিন্ন জায়গা থেকে পদযাত্রা করছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় মিরপুরের ১২ নম্বর থেকে, ১২-দলীয় জোট আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় বিজয়নগর থেকে ইত্তেফাক মোড়, গণফোরাম বেলা তিনটায় নটর ডেম কলেজের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব, এলডিপি বেলা ১১টায় কারওয়ান বাজার এফডিসি-সংলগ্ন অফিসের সামনে থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করবে। এ ছাড়া অন্য দলগুলোও পৃথক পদযাত্রায় অংশ নেবে।

বিএনপি জানিয়েছে, আজকের পদযাত্রাটি গাবতলী এলাকা থেকে শুরু হয়ে শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন। আজ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় এ শোভাযাত্রা হবে।

আগামীকাল বুধবার ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। এটি আয়োজন করছে মহানগর উত্তর আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরের নেতৃত্বে দুটি কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। ঢাকার পাশাপাশি রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও এ কর্মসূচি পালন করবে স্থানীয় আওয়ামী লীগ।

বিএনপি ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে। পরদিন আওয়ামী লীগ দুই দিনের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’র ঘোষণা দেয়।

আওয়ামী লীগ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ