https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাশিয়ায় শপিংমলে বিস্ফোরণ, মৃত্যু ৪ - atv sangbad রাশিয়ায় শপিংমলে বিস্ফোরণ, মৃত্যু ৪ - atv sangbad রাশিয়ায় শপিংমলে বিস্ফোরণ, মৃত্যু ৪ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মোঃ হারুন উর রশীদের নেতৃত্বে পদযাত্রা সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

রাশিয়ায় শপিংমলে বিস্ফোরণ, মৃত্যু ৪

রিপোর্টার নাম / ১২৭ Time View
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৮:১৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

রাশিয়ার রাজধানী মস্কোর পশ্চিমাঞ্চলে একটি শপিংমলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। আহতদের বেশিরভাগই শরীর ঝলসে গেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে,  শনিবার (২২ জুলাই) ‘সিজন্স’ নামে শপিংমলে একটি গরম পানির পাইপে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফুটন্ত পানি শপিংমলের একাংশে ছড়িয়ে পড়ে। এর ফলে হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদন মতে, শপিংমলের একটি দোকানের পাইপ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ফুটন্ত পানি জনাকীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শপিংমলের সিঁড়ি পানিতে ভেসে যায়। এ সময় গরম পানির ধোয়ায় ঢেকে যায় পুরো এলাকা।
 
এ ঘটনার একাধিক ভিডিও টেলিগ্রাম চ্যানেলে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, সিড়ির ওপর একটি দেয়ালে বড় গর্তের সৃষ্টি হয়েছে। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভবনের দরজা দিয়ে গরম বাষ্প বের হচ্ছে। ঘটনাস্থলে আহত ক্রেতা ও মলের কর্মীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
 
সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিস্ফোরণের ফলে শপিংমলের গরম পানির নেটওয়ার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে মৃতদের সবাই মলের একটি খাবারের দোকানের কর্মী বলে জানিয়েছে সংস্থাটি।
 
বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও অস্পষ্ট। তবে কারণ জানতে জরুরি বিভাগ ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মেয়র সোবিয়ানিন। ছয়তলা বিশিষ্ট শপিংমলটি ২০০৭ সালে চালু করা হয়। মলটিতে দেড় শতাধিক দোকান রয়েছে।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ