https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মুন্সীগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৯ জনে - atv sangbad মুন্সীগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৯ জনে - atv sangbad মুন্সীগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৯ জনে - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

মুন্সীগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৯ জনে

রিপোর্টার নাম / ১৫৬ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ প্রতিবেদক, এটিভি সংবাদ 

মুন্সীগঞ্জের পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় তুরান (৮) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা নয় জনে দাঁড়িয়েছে। স্বজনদের দাবি এখনও নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে সুবচনী বাজার সংলগ্ন এলাকায় পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়। তুরান একই এলাকার সিঙ্গাপুর প্রবাসী আরিফ হোসেনের ছেলে।

তুরানের মামা তরিকুল ইসলাম জানান, সকালে পুলিশ জানায়, আমার ভাগ্নে তুরানের লাশ পাওয়া গেছে,  আমরা এসেছি। আরেক ভাগ্নে এখনও নিখোঁজ রয়েছে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সুবচনী বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় তুরানের মরদেহ পাওয়া যায়। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি’র তল্লাশি চলছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল জানান, সকালে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪৭ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকের ট্রলারটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ