https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সিগা‌রে‌টের প্যাকেট বদ‌লে না দেওয়ায় থানায় নিয়ে মারধর! - atv sangbad সিগা‌রে‌টের প্যাকেট বদ‌লে না দেওয়ায় থানায় নিয়ে মারধর! - atv sangbad সিগা‌রে‌টের প্যাকেট বদ‌লে না দেওয়ায় থানায় নিয়ে মারধর! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

সিগা‌রে‌টের প্যাকেট বদ‌লে না দেওয়ায় থানায় নিয়ে মারধর!

রিপোর্টার নাম / ৭৩ Time View
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৮:২২ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিবেদক, এটিভি সংবাদ

ফরিদপুরের চরভদ্রাসনে সিগারেটের প্যাকেট বদলে না দেয়ায় ফাস্টফুডের এক দোকানদারকে দোকান থেকে ধরে মারতে মারতে থানায় নিয়ে গারদে আটকে বেদম নির্যাতনের অভিযোগে শিমন খান নামে পুলিশের এক এএসআইকে ক্লোজ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র। জানা গেছে, চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে রব মোল্লা নামে ওই ব্যক্তির একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করেন।

ঘটনার পর সাংবাদিকদের হাতে আসা একটি সিসি ফুটেজে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চরভদ্রাসন থানার এএসআই শিমন, এসআই ইব্রাহিম ও সাব্বির নামে তাদের এক সহযোগী চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে অবস্থিত আব্দুর রব মোল্লার একটি ফাস্টফুডের দোকানে যায়। এর কিছুক্ষণ পরে তারা দোকানদার রব মোল্লাকে মারতে মারতে বের করে নিয়ে যায়। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রব মোল্লা বলেন, থানায় নিয়ে গারদে আটকে তার ওপর অমানবিকভাবে নির্যাতন চালানো হয়। তাকে রোলার ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তার নিকট এএসআই শিমন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
 

রব মোল্লা বলেন, এ ঘটনার আগেরদিন মঙ্গলবার বিকেলে এএসআই শিমন তার দোকানে এসে ২০ শলাকার বড় এক প্যাকেট বেনসন সিগারেট বদলে ১০ শলাকার করে দুটি ছোট প্যাকেট দিতে বলে। কিন্তু দোকানে ছোট প্যাকেট না থাকায় তারা সিগারেটের প্যাকেট বদলে দিতে পারবেন না জানান। এ সময় তাদের পরে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায় এএসআই শিমন।

এর পরেরদিন তারা দোকান থেকে তাকে এভাবে মারতে মারতে থানায় নিয়ে নির্যাতন চালায়। রব মোল্লা বলেন, আমি উপজেলার সামনে ক্ষুদ্র একটি দোকান করি। আমিতো অবৈধ দোকান করি না। কিন্তু তাদের দেখে মনে হলো আমি কোন অবৈধ কোনো ব্যবসা করি। তিনি বলেন, ‘তারা আমাকে থাপড়াতে চেয়েছে। থানায় নিয়ে থাপড়িয়েছে। বলেছে, চিনিস পুলিশ কি জিনিস? প্রতিদিনই দোকানে গিয়ে কোনো না কোনো লোকের সাথে তারা দাপট দেখিয়ে ভ্যাজাল লাগায়।’
 

নির্যাতনের শিকার রব মোল্লার স্ত্রী সাবিনা বেগম বলেন, ‘এ ঘটনার পর আমাদের দোকানের ছেলেটি আমাকে ফোন দিয়ে বলে, ভাবি আপনাকে থানায় ডাকে। থানায় গিয়ে দেখি তাকে আলাদা একটা রুমে আটকায় রাখছে। সেখানে পৌছে দেখি, আমি থানায় যাওয়ার আগেই তারে অনেক মারধর করছে। উনি চেয়ারে বসা ছিল উঠতেও পারে না এমনভাবে মারছে। সাধারণ একটা মানুষের সাথে এমন করছে আমরা এর বিচার চাই। অসহায় মানুষের সাথে এরকম করবে কেন?’

চরভদ্রাসন থানার ওসি সেলিম রেজা বলেন, এ ধরণের অভিযোগ পেয়ে পুলিশ সুপারের নির্দেশে এএসআই শিমনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ