https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ জাতিকে ধ্বংস করতেই জাতির পিতাকে হত্যা : প্রধান বিচারপতি - atv sangbad জাতিকে ধ্বংস করতেই জাতির পিতাকে হত্যা : প্রধান বিচারপতি - atv sangbad জাতিকে ধ্বংস করতেই জাতির পিতাকে হত্যা : প্রধান বিচারপতি - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

জাতিকে ধ্বংস করতেই জাতির পিতাকে হত্যা : প্রধান বিচারপতি

রিপোর্টার নাম / ৮৩ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৮:১৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, জাতিকে ধ্বংস করতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এ দুই হত্যাকাণ্ডের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি গতকাল মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বহু দলে বিশ্বাস করি, তাহলে সহনশীল হতেই হবে। আমি গণতন্ত্রে বিশ্বাস করব অথচ সহনশীল হব না, এটাকে গণতন্ত্রের চর্চা বলা যাবে না।’

তিনি বলেন, ‘আমরা যদি একাত্তরকে মেনে নিই, সংবিধান মেনে নিই, গণতন্ত্রকে মেনে নিই, তারপর যদি রাজনীতি শুরু করা যায়, সমাজনীতি শুরু করা যায়, অর্থনীতি শুরু করা যায়, বিচার শুরু করা যায়, তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব আছে সেটা কমে আসবে।’

জাতীয় শোক দিবসের তাত্পর্য তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ‘আমার মতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য।

ঠিক সেই হিসাব-নিকাশ থেকেই ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়, যাতে জাতি দিন দিন ধ্বংসের দিকে যায়। সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারপর আমাদের এগোতে হবে। অন্যথায় বারবার আমরা বিপদের সম্মুখীন হতেই থাকব।
প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর সাধারণ জীবনযাপন, সমাজ ও রাজনীতিতে তাঁর সততা-সাহসিকতার কথা তুলে ধরেন শোক দিবসের আলোচনায়। সেই সঙ্গে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান ও গণতন্ত্র মেনে রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতি নির্ধারণ করতে আহ্বান জানান বিচার বিভাগের প্রধান।

প্রধান বিচারপতি ছাড়া শোক দিবসের আলোচনায় অংশ নেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি আবু আহমেদ জমাদার, বিচারপতি মো. বশির উল্লাহ।

আলোচনা অনুষ্ঠানের আগে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে স্থাপিত ‘স্মৃতি চিরঞ্জীব’ নামের বঙ্গবন্ধুর স্মারকসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আর আলোচনা অনুষ্ঠানের পর শুরু হয় রক্তদান কর্মসূচি।

আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ