জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের অপসারণের আদেশ বাতিল ঘোষণা করেছেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
আদালতে নাসির উদ্দিনের পক্ষে শুনানী করেন ড. শাহদীন মালিক। তার সঙ্গে ছিলেন আইনজীবি এম. মঞ্জুর আলম এবং তায়্যিব-ইসলাম সৌরভ।
২০১৬ সালে সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন অধ্যাপক পদে আবেদন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আদেশের বিরুদ্ধে দায়ের করা এক রিট আবেদনের শুনানী নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অপসারণের সিদ্ধান্তটি কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জনতে চেয়ে রুল জারি করেন।
সেই রিটের চুড়ান্ত শুনানী শেষে আজ ১৭ আগস্ট আদালত নাসির উদ্দিনের অপসারণ আদেশ বাতিল ঘোষণা করলেন।
এটিভি/এস