https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মোদির সঙ্গে বৈঠকে বসছেন শেখ হাসিনা - atv sangbad মোদির সঙ্গে বৈঠকে বসছেন শেখ হাসিনা - atv sangbad মোদির সঙ্গে বৈঠকে বসছেন শেখ হাসিনা - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

মোদির সঙ্গে বৈঠকে বসছেন শেখ হাসিনা

রিপোর্টার নাম / ৮৮ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হতে পারে। ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে বাজার অর্থনীতির বর্ধিষ্ণু দেশগুলোর শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক ফোরাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাচ্ছেন। সেখানে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকের বিষয়ে আলোচনা চলছে।ব্রিকস সম্মেলন চলবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত।

ব্রিকস সম্মেলনের সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জেনেভায় সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিকসে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস সম্মেলনে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ব্রিকস সম্মেলনের ফাঁকে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ হতে পারে।এদিকে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের ব্রিকস সম্মেলনে সশরীরে যোগ দিচ্ছেন না।

তিনি ভার্চুয়ালি ওই সম্মেলনে যোগ দেবেন। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ব্রিকস জোট সম্প্রসারণের বিরোধী। এ কারণে বাংলাদেশসহ কয়েকটি দেশ এখনই ব্রিকসের সদস্য হতে পারছে না।

এ বিষয়ে সর্বশেষ সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশিত সংবাদ সম্পূর্ণ খণ্ডন করে বলেন, ‘ভারত ব্রিকস সম্প্রসারণে বিরোধিতা করছে—এমন তথ্য ভুল। বরং চতুর্দশ ব্রিকস সম্মেলনে রাষ্ট্রনেতারা ব্রিকস সম্প্রসারণে একমত হয়েছিলেন। এখন ব্রিকস সমন্বয়কারী সব রাষ্ট্রের শেরপারা এ বিষয়ে আলোচনা করছেন। আমরা মনে করি, সব কিছুই ইতিবাচকভাবে এগোচ্ছে। নতুন সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্তি বিষয়ে নীতিমালা তৈরি হচ্ছে।
বিষয়টি চূড়ান্ত হলেই নতুন সদস্য নেওয়া হবে।’সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, আর্জেন্টিনা ও কয়েকটি রাষ্ট্র ব্রিকস সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সম্মেলনে ৭০টি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে আগামী মাসে জি২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা রয়েছে। জি২০ সম্মেলনে অতিথি রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। ওই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ