দিনাজপুর প্রতিবেদক, এটিভি সংবাদ
দিনাজপুরের হাকিমপুরে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে বুকিং সহকারী নিহত হয়েছেন। রবিবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১১টার সময় হিলির ডাঙ্গাপাড়া এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস টেনে কাটা পড়েন তিনি।
রোববার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম।
নিহত ব্যক্তি উপজেলা পারগোবিন্দপুর এলাকার তোরাব হোসেনের ছেলে নয়ন বাবু (৩৭)। তিনি হিলি রেলস্টেশনের সহকারী টিকিট বুকিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এসআই রফিকুল ইসলাম জানান, নয়ন রবিবার সকালে হিলি রেল স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি করে অটোতে নিজবাড়ি ডাঙ্গাপাড়া এলাকার দিকে রওনা হয়। পরে ডাঙ্গাপাড়া রেলস্টেশন এলাকায় অটো থেকে নেমে রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ওই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।