রংপুর সদরের পাগলাপীর এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত মিনার বেগমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)। রোববার (১ আগস্ট) বিকেলে এসএসএস রংপুর জোনের পাগলাপীর শাখার উদ্যোগে পরিবারটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়।ৎ
ক্ষতিগ্রস্ত মিনারা বেগম বলেন, আমার তো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসএসএস আমাকে যেভাবে সহায়তা করেছে এতে আমি উপকৃত হয়েছি। আমার মতো আরো অনেকেই ওই দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসে, আমরা বাড়িঘর ঠিক করে আবার ঘুরে দাঁড়াতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন এসএসএস’র রংপুর এরিয়া ম্যানেজার সামিউল ইসলাম সবুজ, পাগলাপীর শাখা ব্যবস্থাপক সুমন চন্দ্র বসাক, রংপুর সদর শাখা ব্যবস্থাপক দুলাল হোসেন, শাখা হিসাব রক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
রংপুর এরিয়া ম্যানেজার সামিউল ইসলাম সবুজ জানান, আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) পক্ষ থেকে বিভিন্ন মানুষকে আমরা সহযোগীতা করি। সেই সাথে মিনারা বেগমের বাড়ি পুড়ে যাওয়ায় আমরা আর্থিক সহযোগীতা প্রদান করেছি যাতে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারেন।
প্রসঙ্গত, গত ১৫ মে পাগলাপীরের পশ্চিম ধনতলা গ্রামে মিনার বেগমসহ অনেকের বাড়ি আগুনে পুড়ে যায়। এতে মাথা গোঁজাঠাই ঘরবাড়ি হারিয়ে পথে বসে অনেকেই। পাগলাপীরে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস,র) এর সদস্য মিনার বেগমের বাড়িটিও আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ওই সদস্যকে এসএসএস’র উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।