https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ইউএনওর ওপর হামলার ঘটনায় আ.লীগের ৫ নেতা বহিষ্কার - atv sangbad ইউএনওর ওপর হামলার ঘটনায় আ.লীগের ৫ নেতা বহিষ্কার - atv sangbad ইউএনওর ওপর হামলার ঘটনায় আ.লীগের ৫ নেতা বহিষ্কার - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা চরফ্যাশন উপজেলায় হঠাৎ ট্রান্সফরমার চুরির হিড়িক: আতঙ্ক ও ভোগান্তিতে গ্রাহকরা। তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউএনওর ওপর হামলার ঘটনায় আ.লীগের ৫ নেতা বহিষ্কার

রিপোর্টার নাম / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১:২৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা, অফিসে ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম আবু বকর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা- মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হেকিম, সদস্য জাকির হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির, ২ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাইদুল।

বহিস্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জেলার কালীগঞ্জ পরিষদ চত্বরে অশোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার কারণে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হলো। তবে ওই ঘটনায় মামলার প্রধান আসামি ঘটনার উস্কানিদাতা মোক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নাম নেই বহিষ্কৃতদের তালিকায়।

এ নিয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী জানান, বিষয়টি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ দেখছেন, তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এর আগে শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জের ইউএনও ও উপজেলা পরিষদ চত্বরে যানবাহন পার্কিংয়ে নিষেধ করায় হামলা ও ইউএনও অফিস ভাঙচুর করা হয়। এতে আহত হন উপজেলা ইউএনওর গাড়ি চালক রুবেল হোসেন, বিআরডিবি অফিসের কর্মচারী লিটন আহমেদ, প্রকৌশলী অফিসের কর্মচারী রাসেল মিয়াসহ চারজন। এ সময় লাঞ্ছিত হন ইউএনও। ঘটনার পরে শনিবার রাতে আনসার সদস্য এনায়েত উল্লাহ বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ