সাভার সংবাদদাতা, এটিভি সংবাদ
সাভারের আশুলিয়া থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) রাতে এবং রোববার (৫ নভেম্বর) সকালে এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ায় চার দিনের এক নবজাতককে গলা টিপে হত্যা করে তার মা। পরে খবর পেয়ে নবজাতকটির লাশ গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নবজাতক হত্যার ঘটনায় তার মাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। অজ্ঞান পার্টির সদস্যরা ওই ব্যক্তির টাকা পয়সা ও মোবাইল ফোন লুটে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরায়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
অপরদিকে, আশুলিয়ার জামগড়ার একটি বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।