বাগেরহাট, এটিভি সংবাদ
বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের চাপায় রাকিবুল হাওলাদার (২২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে গেছে।
নিহত রাকিবুল হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল আলোকদি গ্রামের শাহীন হাওলাদারের ছেলে।
বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম শাখার পরিদর্শক বাবুল আক্তার জানান, বাগেরহাট থেকে খুলনার দিকে যাওয়ার পথে নওয়াপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে পণ্যবাহী ট্রাক রাকিবুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।