অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ একজন পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার তার নেই। রওশন এরশাদ কার সাথে কী আলাপ করলেন সেটা আমরা আমলে নিচ্ছি না রোববার (১৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভাজন নেই। নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া নিয়ে রওশন এরশাদের সাথে কথা বলেছি। উনি বলেছেন এমনিই চিঠি দিয়েছেন। না বুঝে দিয়েছেন।
রাষ্ট্রপতির সাথে রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, রওশন এরশাদ কার সাথে কী আলাপ করলেন সেটা আমরা আমলে নিচ্ছি না। বিধিবদ্ধ সময়ের মধ্যে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবো। সঠিকভাবে নির্বাচন হলে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই।
এসময় জাতীয় পার্টি কোনো জোট কিংবা মহাজোটে যোগ দেবে না বলেও জানান তিনি।