নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
রাজধানীর বিজয়নগর মোড়ে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৫৩ মিনিটে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে আজমেরী পরিবহনের ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপরই তারা দ্রুত পালিয়ে যায়।
আগুন লাগার পরই আশপাশের মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। একইসাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বিজয়নগর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার আসে দুপুর সাড়ে ১২টার দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তবে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাসের ভেতরের পুরো অংশই পুড়ে যায়।