নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
২০১৩ সালে রাজধানীর তেজগাঁও থানায় নাশকতার মামলায় পৃথক দুই ধারায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ১০ নেতাকর্মীর ৩ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা- সাইফুল আলম নীরব, আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ার কমিশনার, লুৎফর রহমান, শাহীন, তরিকুল ইসলাম ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ার কমিশনার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর পলাতক ৮ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৭টার দিকে ট্যাক্সিচালক বাবুলের গাড়ি থামিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ওই ঘটনায় বাবুল রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।