সেরাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ, এটিভি সংবাদ :
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৫০ বোতল (১০০ লিটার ) চোলাই মদ উদ্ধারসহ ০৩ জনকে আটক করা হয়েছে। সোমবার ১১ নভেম্বর বিকাল ৩:৪৫ ঘটিকায় ০১ নং আসামির বসত বাড়ী থেকে ২৫০ বোতল মোট ওজন ১০০ লিটার চোলাইমদ (বাংলামদ) সহ আসামীদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার মহারাজপুর চৌধুরীটোলার ০১) মোঃ আব্দুল হালিম (৩৩), পিতা-মোঃ আজিজুর রহমান,০২) মোঃ ইমরান আলী (২০), পিতা-মোঃ আরজু ০৩) মোসাঃ নার্গিস বেগম (৩৮) স্বামী-মোঃ আরজু।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান পিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জনাব মোঃ মিন্টু রহমান, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা এর তত্ত্বাবধানে এসআই (নি:) মোসাব্বির আহমেদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।