গাজীপুর, এটিভি সংবাদ
এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৩ ই ডিসেম্বর) ভোর ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।