গাজীপুর, এটিভি সংবাদ :
গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ভোর ৪টার দিকে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রেনের রুট আপাতত পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।