আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
উত্তরপশ্চিম পাকিস্তানের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। এ হামলার ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন।
জানা যায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গি। তারপর সে বিস্ফোরণ ঘটায়। এসময় জঙ্গিদের সাথে পুলিশের গোলাগুলি চলে।
এ ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ। পাকিস্তানের এ অঞ্চলে পাকিস্তানি তালেবানদের প্রভাব রয়েছে। তাদের গোষ্ঠীর নাম তেহরিক-ই-তালেবান (টিটিপি)। এ নতুন গোষ্ঠী টিটিপি-রই শাখা বলে মনে করা হচ্ছে।
উদ্ধারকারী দলের সদস্য আয়াজ মেহমুদ বলেছেন, প্রচুর সেনা ও পুলিশ কর্মী আহত হয়েছেন। অনেকের অবস্থা সংকটজনক।