অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশের ভোটাধিকার ইস্যুতে আমরা অব্যাহতভাবে সম্পৃক্ত রয়েছি। স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংস্থাটির নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এসময় তিনি বলেন, বাংলাদেশের একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জাতিসংঘ তরফ থেকে বার বার তাগাদা দেয়া হচ্ছে।
এর আগ, বাংলাদেশ নিয়ে ৬ শীর্ষ মানবাধিকারবিষয়ক সংস্থার বিবৃতি প্রসঙ্গ নিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিককে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কথা তুলে ধরেন একজন সাংবাদিক। বাংলাদেশের মৌলিক অধিকার ও ভোটাধিকার রক্ষায় জাতিসংঘ কী পদক্ষেপ নিচ্ছে?
স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংস্থাটির নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জাতিসংঘ তরফ থেকে বার বার তাগাদা দেয়া হচ্ছে।