ঝিনাইদহ, এটিভি সংবাদ
ঝিনাইদহ সদর উপজেলার মাচঁমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা দুজন নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের এ দুর্ঘনাটি ঘটে।
নিহতরা হলেন, একই উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে আলী হোসেন (৬০) ও গোলাম নবীর ছেলে মাহফুজুর রহমান (২৮)।
স্থানীয়রা জানান, নিহত চাচা-ভাতিজা আলমসাধু গাড়িতে রাঙ্গীয়ারপোতা গ্রামের বাড়ি থেকে পাটকাটি আনতে ফরিদপুর যাচ্ছিলেন। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আলমসাধু গাড়িটি নিয়ন্ত্র হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। পরে পেছন থেকে একটি পিকআপ গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে চাচা ভাতিজা দুজনই ঘটনাস্থলে মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের নিহতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। পিকআপ গাড়ি আটক করা যায়নি। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।