আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
প্রায় এক বছর হয়েছে মৃত্যু হয়েছে। আর মৃত্যুর পরও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
বুধবার (১০ জানুয়ারি) পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসার নেতৃত্বাধীন চার সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন।
পাকিস্তানের ইতিহাসে বিশেষভাবে এ রায়টি তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো সংবিধানকে বিপর্যস্ত করার জন্য একজন সাবেক সামরিক স্বৈরশাসককে শাস্তি দেওয়া হয়েছিল।
এর আগে সংবিধানের পরোয়া না করে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির দায়ে দেশটির নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
প্রসঙ্গত, বিরল রোগ অ্যামিলয়ডোসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে জেনারেল মোশাররফ।
১৯৯৮ সালে পাকিস্তানের সেনাপ্রধান হওয়ার পরের বছর অভুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে উৎখাত করে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশররফ। পরে ২০০২ সালে গণভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট হন।