কাউনিয়া (রংপুর), এটিভি সংবাদ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ মাসুদ রানাকে সভাপতি এবং ইয়াসিন আলী ইয়াকুবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
বুধবার (২৪ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হুমায়রা ইসলাম চাঁদনী ও যুগ্ম আহ্বায়ক জামিল হুসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ কার্জ দিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করা নির্দেশ প্রদান করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামিল হুসাইন বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্য যারা ত্যাগী, আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবে তাদের নিয়েই তৃনমূল পর্যায়ে সামনের কমিটিগুলো করা হবে।