https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ যুবলীগ নেতা নাজমুলকে:বদলি জেল খাটানো - atv sangbad ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ যুবলীগ নেতা নাজমুলকে:বদলি জেল খাটানো - atv sangbad ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ যুবলীগ নেতা নাজমুলকে:বদলি জেল খাটানো - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত

২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ যুবলীগ নেতা নাজমুলকে:বদলি জেল খাটানো

রিপোর্টার নাম / ১২৭ Time View
Update : রবিবার, ১২ মে, ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :

ঢাকা: মাদক মামলায় নিজের দণ্ড অন্যকে নিয়ে খাটানোর অভিযোগ থাকা উত্তরার যুবলীগ নেতা নাজমুল হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে আদালতের আদেশে সংশ্লিষ্টদের প্রতিবেদন উপস্থাপনের পর রোববার (১২ মে) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জালিয়াতির অভিযোগ নজরে এনে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আসামির পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে উত্তরার একটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে। তবে পালিয়ে যান চক্রের হোতা যুবলীগ নেতা নাজমুল হাসান। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিচারে অপরাধ প্রমাণ হওয়ায় পলাতক নাজমুল হাসানকে সাত বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত।

নাজমুল ঢাকার উত্তরার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা কিন্তু এ পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে যিনি জেল খেটেছেন তার প্রকৃত নাম মিরাজুল ইসলাম। এর মধ্যে সাত বছরের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ওই আপিল শুনানির শেষ পর্যায়ে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চেয়ে বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী মনজিল মোরসেদ। তখন আদালতে আবেদন জানালে ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এ অবস্থায় নিম্ন আদালতের এক আইনজীবী বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন। তখন প্রধান বিচারপতি আপিল নিষ্পত্তির জন্য বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে পাঠান।

গত ২৪ এপ্রিল উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে অর্থের বিনিময়ে মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির জেল খাটার ঘটনায় সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করেছিলেন হাইকোর্ট।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, নাজমুলের পক্ষে হলফনামা আকারে বক্তব্য দাখিল করেন আইনজীবী। এতে দেখা যায়, তিনি ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেননি। তার মানে তিনি পলাতক। তাই তাকে আইনের আওতায় আনার কথা বলেছি। শুনানি শেষে আদালত নাজমুল হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া পরবর্তী শুনানির জন্য ১৪ মে দিন ঠিক করেছেন উচ্চ আদালত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ