https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ শাফিনকে নিয়ে যা বললেন জেমস ও হাসান - atv sangbad শাফিনকে নিয়ে যা বললেন জেমস ও হাসান - atv sangbad শাফিনকে নিয়ে যা বললেন জেমস ও হাসান - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

শাফিনকে নিয়ে যা বললেন জেমস ও হাসান

রিপোর্টার নাম / ১৮৪ Time View
Update : শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৮:৫৪ পূর্বাহ্ন

গান গাইতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। একটি শো শেষে আরেকটির প্রস্তুতিও চলছিল। আয়োজকদেরও ছিল নানা পরিকল্পনা। এর মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভার্জিনিয়ার শো বাতিল করতে হয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে খবর আসে যে শাফিন আহমেদ আর বেঁচে নেই। ভার্জিনিয়ার হাসপাতালে ভেন্টিলেশনে থাকা দেশের সংগীতের উজ্জ্বল তারকাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। হঠাৎ উড়ে আসা মৃত্যুর খবর সবাইকে হতবাক করে। ভক্ত–শ্রোতাদের পাশাপাশি দীর্ঘদিনের সহযাত্রীদের কাছেও এটি ছিল অবিশ্বাস্য।দেড় মাসের সংগীত সফরে জুন মাসের তৃতীয় সপ্তাহে কানাডার উদ্দেশে উড়াল দেন দেশের ব্যান্ড সংগীতের মহাতারকা জেমস। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে স্টেজ শো শেষে আগামী আগস্টে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সহযোদ্ধা শাফিনের মৃত্যুর খবরে মর্মাহত জেমস তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শাফিন আহমেদেরই গাওয়া গানের কয়েকটি লাইন ব্যবহার করে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝরনা/ যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না’।

শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন, আমরা সকলে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’শাফিন আহমেদের মৃত্যুর খবরে হতবাক দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আর্কের হাসান। তিনি জানান, শাফিন আহমেদ ছিলেন তাঁর আইডল। তাঁর চলা, বলা, হাঁটা, বাজানো, গাওয়া সবকিছুই হাসানের প্রিয় ছিল। হাসান বলেন, ‘শাফিন ভাইকে অনুসরণ করেই সুর করা শুরু করি। আমার ভালো লাগার একজন মানুষ ছিলেন তিনি। শাফিন ভাই ছিলেন অনুকরণীয় সংগীত ব্যক্তিত্ব। আইয়ুব বাচ্চু ভাই আমার কাছে যেমন ছিলেন, শাফিন ভাইও তেমন। তাঁদের কাছ থেকে সব সময়ই শেখা যায়। বাচ্চু ভাই ও শাফিন ভাই দুজনের কাছে আমি ছিলাম সন্তানের মতো। শাফিন ভাইয়ের চলে যাওয়া সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ