https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ - atv sangbad নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ - atv sangbad নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ

রিপোর্টার নাম / ১৫৬ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ওই এলাকার একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীসহ নিহত ব্যক্তিদের স্মরণে ও গণহারে গ্রেপ্তারের ঘটনায় এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও অংশ নেন।

বেলা দেড়টার পর থেকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। দেয়ালে তখন প্রতিবাদ–সংবলিত বিভিন্ন বার্তা লেখা হয়। পরে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। এতে অংশ নেন বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), স্টেট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় সেখানে প্রায় দুই প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।

প্রতিবাদী সমাবেশে উপস্থিত শিক্ষকেরা নিরাপত্তার কথা ভেবে ও পুলিশের অনুরোধের কথা জানিয়ে শিক্ষার্থীদের মিছিল না করে শুধু প্রতিবাদ সমাবেশ ও স্লোগান দিতে বলেন; কিন্তু শিক্ষার্থীরা মানতে রাজি না হওয়ায় বেলা আড়াইটার পর মিছিল বের করা হয়। এ সময় সামনের সারিতে কয়েকজন শিক্ষক ছিলেন।

মিছিলে শিক্ষার্থীরা সরকারের পদত্যাগ, ছাত্রহত্যার বিচার ও গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’; ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’; ‘আমার খায় আমার পরে, আমার বুকেই গুলি করে’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

মিছিল শুরু হয় এনএসইউর ১ নম্বর ফটকের সামনে থেকে। বিশ্ববিদ্যালয়ের বাইরের চত্বর ঘুরে মিছিলটি আগের জায়গায় গিয়ে শেষ হয়। মিছিলের আগে নিহত ব্যক্তিদের গায়েবানা জানাজা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ