https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক - atv sangbad গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক - atv sangbad গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক

রিপোর্টার নাম / ১৭১ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ২:০২ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় গাজা উপত্যকার একটি স্কুলে নিহত হয়েছেন শতাধিক এবং আহত হয়েছেন আরও বহু সংখ্যক। শনিবার সকালে এই হামলা চালানো হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করে বলেছে, স্কুলটি গাজার দারাজ শহরে অবস্থিত। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে স্কুলটিতে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। যারা নিহত এবং আহত হয়েছেন, তারা সবাই শরণার্থী।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, শনিবার ভোরের দিকে স্কুলটিকে লক্ষ্য করে পর পর ৩টি রকেট ছোড়ে ইসরায়েলি বাহিনী। যারা নিহত এবং আহত হয়েছেন, তাদের সবাই গত ১০ মাসের যুদ্ধে বাড়িঘর হারিয়ে এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইতোমধ্যে এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছে, ওই স্কুলটিকে নিজেদের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে আসছিল হামাস। এ কারণেই সেখানে অভিযান চালিয়েছে বিমান বাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। সেই হামলায় নিহত হন অন্তত ১ হাজার ২০০ জন মানুষ। সেই সঙ্গে ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা।

অতর্কিত এই হামালার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৩৯ হাজার ৭০০  এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় এক লাখ।

আইডিএফ অবশ্য এক সপ্তাহ আগেই জানিয়েছিল যে গাজায় দু’টি স্কুলের ওপর নজরদারি রাখছে তারা। কারণ তাদের কাছে তথ্য রয়েছে যে এসব স্কুলকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে হামাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ