https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, অস্থায়ী হাট বসিয়ে বিক্রি করছে ইলিশ - atv sangbad নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, অস্থায়ী হাট বসিয়ে বিক্রি করছে ইলিশ - atv sangbad নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, অস্থায়ী হাট বসিয়ে বিক্রি করছে ইলিশ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, অস্থায়ী হাট বসিয়ে বিক্রি করছে ইলিশ

রাজবাড়ী প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১:০৫ অপরাহ্ন

রাজবাড়ী প্রতিনিধি, এটিভি সংবাদ 

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলায় নদীতে সব ধরনের মাছ ধরা, বিক্রি ও পরিবহন বন্ধ রয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী জেলার পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর ৫৭ কিলোমিটার এলাকায় অবাধে মা ইলিশ শিকার করছেন জেলেরা। পদ্মাপাড়ে অস্থায়ী হাট বসিয়ে এসব মাছ বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। দূরদূরান্ত থেকে ক্রেতারা আসছেন সস্তায় ইলিশ কিনতে। নদী পাড়েই বসেছে ইলিশের হাট।

জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ জেলে। আবার যারা পাচ্ছেন তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ কারণে পেটের দায়ে বাধ্য হয়ে মাছ শিকারে নেমেছেন তারা।

আর মৎস্য কর্মকর্তা বলছেন, জনবল সংকটের কারণে সব এলাকায় নজরদারি করা সম্ভব হচ্ছে না। তারপরও মা ইলিশ রক্ষায় সাধ্যমতো চেষ্টা করছেন তারা।

সরেজমিনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার নদী তীরবর্তী এলাকায় পদ্মা নদীতে জেলেদের নৌকা নিয়ে মাছ শিকার করতে দেখা গেছে।

FB_IMG_1729747301923

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামে পদ্মা পাড়ে গিয়ে দেখা যায়, সেখানে ইলিশের অস্থায়ী হাট বসেছে। জেলেরা নদী থেকে ইলিশ শিকার করে এনে এই হাটে বিক্রি করছেন। দূরদূরান্ত থেকে ক্রেতারা এসেছেন সস্তায় ইলিশ কিনতে। ১ কেজির বেশি ওজনের ইলিশগুলো জেলেরা ১ হাজার ৫০০ টাকা ও ছোট (জাটকা) ইলিশ মাছ ৫৫০ টাকা কেজিতে বিক্রি করছেন। তবে এ সময় নদীতে মৎস্য বিভাগের কাউকে অভিযান চালাতে দেখা যায়নি।

স্থানীয় জেলে রাজু বিশ্বাস বলেন, তালিকাভুক্ত জেলে ১৪ হাজার। কিন্তু সরকার চাল সহায়তা দিয়েছে মাত্র ৪ হাজার জনকে। তাও মাত্র ২৫ কেজি করে চাল দিয়েছে। আমরা অধিকাংশ প্রকৃত জেলেরাই এই চাল পাইনি। তাই পেটের তাগিদে বাধ্য হয়েই জাল নিয়ে নদীতে নামতে হচ্ছে।

আরেক জেলে রেজাউল মণ্ডল বলেন, আমি ২৫ কেজি চাল পেয়েছি। কিন্তু এই সামান্য চাল দিয়ে কয়দিন সংসার চলে। আর শুধু চাল দিয়ে ভাত রান্না করেতো খাওয়া যায় না। আনুসঙ্গিক অনেক বাজার-সদাই লাগে। তার ওপর আবার কিস্তির চাপ আছে। তাই বাধ্য হয়ে মাছ ধরতে হচ্ছে।

thumbnail_FB_IMG_1729747297123

এদিকে, নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চঘাট, চলন্ত ফেরি ও লঞ্চে প্রকাশ্যে ব্যবসায়ীদের ডালিতে করে ইলিশ বিক্রি করতে দেখা গেছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর ৫৭ কিলোমিটার এলাকা মা ইলিশের বিচরণ ক্ষেত্র। ১৩ অক্টোবর থেকে আজ (২৩ অক্টোবর) পর্যন্ত এসব এলাকায় অভিযান চালিয়ে ৫৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি জব্দ করা হয়েছে ছয় লাখ ১৬ হাজার মিটার জাল ও ৬৮৭ কেজি ইলিশ। জব্দ করা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, জনবল সংকটের কারণে সব এলাকায় নজরদারি করা সম্ভব হচ্ছে না। তারপরও আমরা মা ইলিশ রক্ষায় সাধ্যমতো অভিযান পরিচালনা করছি। পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করছেন। প্রতিদিন ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত নদীতে আমাদের একটি টিম কাজ করে। আবার বিকেল ৩ টা থেকে রাত ১১টা পর্যন্ত একটি টিম কাজ করে। এভাবে স্পিড বোট নিয়ে প্রতিনিয়ত আমরা নদীতে টহল দিচ্ছি। যেসকল জেলেরা মাছ ধরছেন তাদের ভিজিএফসহ অন্যান্য সুবিধা বাতিল করা হচ্ছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল, জরিমানা করা হচ্ছে। তাদের থেকে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ইলিশ মাছ বিক্রির বিষয়টি আমি শুনেছি। মৎস্য অফিসারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মা ইলিশ রক্ষা করতে আমাদের অভিযান চলছে।

উল্লেখ্য, এ বছর রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ চলছে ঢিলেঢালাভাবে। বিগত বছরগুলোতে লাগাতার অভিযান চালানো হলেও এবার চলছে কচ্ছপ গতিতে। নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে নদীতে দিনে ও রাতে অবৈধভাবে ধরা হচ্ছে ইলিশ। পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত নদী এলাকায় চলছে এসব ইলিশ বেচাকেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ