https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ শিবগঞ্জ সীমান্তে হট্টগোল: পায়ের চাপে বিনষ্ট ফসলী জমি! - atv sangbad শিবগঞ্জ সীমান্তে হট্টগোল: পায়ের চাপে বিনষ্ট ফসলী জমি! - atv sangbad শিবগঞ্জ সীমান্তে হট্টগোল: পায়ের চাপে বিনষ্ট ফসলী জমি! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার, মামলা দায়ের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম

শিবগঞ্জ সীমান্তে হট্টগোল: পায়ের চাপে বিনষ্ট ফসলী জমি!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৯৭ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ //

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেড়া নির্মাণকে কেন্দ্র করে কিছু দিন আগে উত্তেজনার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশে ছিল স্থানীয় মানুষ। তখন বিরূপ পরিস্থিতি না হলেও গতকাল (১৮ জানুয়ারি) শনিবার গাছ কাটাকে কেন্দ্র করে হট্টগোল হয়। শূন্যরেখার কাছে কয়েকশ মানুষ সমবেত হন। এতে পায়ের চাপে বিনষ্ট হয় ফসলী জমি।

কৃষকেরা বলছেন, সীমান্তে শনিবারের এই ঘটনায় বিপুল পরিমাণ ফসল বিনষ্ট হয়েছে বাংলাদেশিদের। ভুট্টা, পেঁয়াজ ও সরিষার ফলন ধ্বংস হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, পরিস্থিতি শান্ত হলে ক্ষতি নিরূপণ করা হবে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

স্থানীয়রা বলেন, সীমান্তে উত্তেজনার সময় প্রচুর লোক সমাগম হয়। এখানে রাস্তা সে রকম নেই। এ কারণে মানুষের ভিড় আসে কৃষকের জমিতে। এতে জমির অনেক ফসলই নষ্ট হয়ে গেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

সীমান্ত পরিস্থিতি শান্ত হলে ক্ষতি যাচাই করবে কৃষি বিভাগ। এর ভিত্তিতে কৃষকদের প্রণোদনার উদ্যোগ নেওয়া হবে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, ‘সীমান্তে উত্তেজনায় সময় সেখানে প্রচুর উৎসুক জনতা গিয়েছিল। ওই সময় মাঠগুলোতে সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন ফসল ছিল। এতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়-ক্ষতির তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো এবং তারা যেভাবে বলবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

উল্লেখ্য, শিবগঞ্জের এই সীমান্তে ৫০০ হেক্টরের বেশি জমিতে কৃষিকাজ করে চৌকা গ্রামের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ