https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রেকর্ডই কথা বলে, জাতি আপনার কাছে ঋণী-রিয়াদের বিদায়ে সাকিব - atv sangbad রেকর্ডই কথা বলে, জাতি আপনার কাছে ঋণী-রিয়াদের বিদায়ে সাকিব - atv sangbad রেকর্ডই কথা বলে, জাতি আপনার কাছে ঋণী-রিয়াদের বিদায়ে সাকিব - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

রেকর্ডই কথা বলে, জাতি আপনার কাছে ঋণী-রিয়াদের বিদায়ে সাকিব

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ //

অনেক ভাঙা-গড়ার মধ্য দিয়ে লাল-সবুজের জার্সিতে ভক্তদের রোমাঞ্চিত সময় উপহার দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেসব এখন অতীত। আর কখনও রিয়াদকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। কোটি কোটি ভক্তদের হৃদয়ে ‘সাইলেন্ট কিলার’ হিসেবে জায়গা করে নেওয়া ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার নিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। গতকাল তিনি সামাজিক মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সঙ্গে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো।

রিয়াদের অবসর ঘোষণার পর আবেগঘন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা স্বীকার করলেন  টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার মধ্যরাতে দেওয়া ফেসবুক পোস্টে সাকিব লেখেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই (আপনার হয়ে) কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী।

স্ট্যাটাসের শেষে মাহমুদউল্লাহর নতুন যাত্রায় শুভকামনাও জানান সাকিব, আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে (সঠিক পথ দেখান)।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি মনে আছে? বাংলাদেশের ইতিহাসেই হয়তো সেরা ওয়ানডে ম্যাচ। নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের জবাব দিতে গিয়ে ৩৩ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের টপ অর্ডারের চার উইকেট। সেই অবস্থা থেকে ম্যাচ জয়ের স্বপ্ন কজনই বা দেখেছিলেন? সেই অবিশ্বাস্য কাজটিই করেছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সেখান থেকে ২২৪ রানের ম্যাচজয়ী জুটি গড়েন সাকিব-মাহমুদউল্লাহ। দলকে জয়ের দেড়গোড়ায় রেখে সাকিব ফিরলেও ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ। গুরুত্বের দিক দিয়েও বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেটি ছিল গুরুত্ববহ এক ম্যাচ। সেই জয়ের ফলেই সেবারের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র সেমিফাইনাল।

ইতিহাস সৃষ্টি করাদের মধ্যে একজন সাকিবের বাংলাদেশ দলে ফের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে নিশ্চিত, অপরজনকে দেখা যাবে না আর। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছিলেন মাহমুদউল্লাহ। কালকে (বুধবার) বাকি থাকা সংস্করণ থেকেও বিদায় নিলেন। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটেই আর দেখা যাবে না ‘সাইলেন্ট কিলার’ হিসেবে পরিচিত এই তারকাকে।

ডিএম/এটিভি০৮/১৩০৩/এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ