https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ চাঁদপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ক্ষমা চেয়ে গণহারে পদত্যাগ! - atv sangbad চাঁদপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ক্ষমা চেয়ে গণহারে পদত্যাগ! - atv sangbad চাঁদপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ক্ষমা চেয়ে গণহারে পদত্যাগ! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

চাঁদপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ক্ষমা চেয়ে গণহারে পদত্যাগ!

চাঁদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৭১ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ //

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতির কাছে ক্ষমা চেয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করেন নেতাকর্মীরা।

প্রথমে গণহারে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা।

পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন।

তিনি বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণে মনে করি আমরাও অপরাধী। এজন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ছিল। এর মধ্যে ৯০ শতাংশ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, আমরা এই সরকারকে সমর্থন করেছি। আমরা ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়ে উপজেলা জাতীয় পার্টি কখনো গুম-খুন বা রাহাজানির সাথে সম্পৃক্ত ছিল না। তবুও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে। সেই বিবেক থেকে আমরা উপলব্ধি করছি, আমরা অপরাধী। এজন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করছি। আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে একসাথে দেশের স্বার্থে ও দেশের উন্নয়নে নতুন দলে যোগ দেব।

ডিএম/এটিভি০২/১৭০৩/এম 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ