https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ! - atv sangbad গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ! - atv sangbad গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ!

ওবায়দুল কবির, এটিভি সংবাদ / ১৯৬ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

ওবায়দুল কবির, এটিভি সংবাদ //

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল ১০টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।

কারখানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কারখানাটির ১১৬ জন শ্রমিকের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। পরে শ্রম আইন অনুযায়ী তাদের সবার পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্যান্য শ্রমিক কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন অন্য শ্রমিকেরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

রোববার সকালে ফের কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, পূর্বে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কারখানায় বিশেষ ভূমিকা পালন করেন ওই ১১৬ জন চাকরিচ্যুত শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ তাদের চিহ্নিত করে রাখেন। এ মাসে তাদের ছাঁটাই করা হয়। কয়েক দিন ধরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনরায় নিয়োগের দাবি জানিয়ে এসেছি। আজ সকালে কাজে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পাই।

কারখানা মালিক মো. রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, শ্রমিকদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। উচ্ছৃঙ্খল শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করতে পারেন। তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন এটিভি সংবাদকে বলেন, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। তারা সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছেন। সমস্যা সমাধানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন।

ডিএপি/এটিভি০৫/২৭০৪/এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ