https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে জরুরী বৈঠক নির্বাচন কমিশনের - atv sangbad আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে জরুরী বৈঠক নির্বাচন কমিশনের - atv sangbad আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে জরুরী বৈঠক নির্বাচন কমিশনের - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে জরুরী বৈঠক নির্বাচন কমিশনের

ওবায়দুল কবির, সিনিয়র রিপোর্টার / ২১৪ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

ওবায়দুল কবির, সিনিয়র রিপোর্টার //

আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ সাময়িকভাবে বন্ধের ঘোষণার পর এবার দলটির নিবন্ধন বাতিল হবে কি না, তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১২ মে) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে ইসির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

কমিশনের কর্মকর্তারা জানান, সরকারের পক্ষ থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার আনুষ্ঠানিক গেজেট ইসির হাতে এলে, নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গেজেট প্রকাশ ছাড়াই আজকের বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায়, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সুপারিশ আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার গেজেট প্রকাশ করলে আমরা কমিশন বৈঠক করবো। এখানে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, আমরা শুধু নিবন্ধন বাতিল বা স্থগিত করতে পারি। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম চলবে কি না, সে সিদ্ধান্ত সরকারই নেয়। এক্ষেত্রে আলাদা করে সরকারের কাছ থেকে নির্দেশনা নেওয়ার প্রয়োজন নেই। গেজেট হলেই যথাযথ আইনি ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীসহ সারাদেশ। বিশেষ করে—ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টানা আন্দোলনের চাপে পড়ে গত শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকার এক জরুরি বৈঠকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

সেই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন অনুমোদন পায়। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন রাজনৈতিক দল কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার করতে পারবে এবং শাস্তির আওতায় আনতে পারবে।

সরকারি সিদ্ধান্তে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগ, তাদের অঙ্গসংগঠন এবং ঘনিষ্ঠ সমর্থক গোষ্ঠীর সকল কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় সাইবার জগতে তাদের কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারি ব্যাখ্যায় আরও বলা হয়, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল উদ্দেশ্য- জাতীয় নিরাপত্তা রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা।

ডিএম/এটিভিএন/ওবায়দুল/১২০৫/১২:৫৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ