এস এম হাবিবুর রহমান, লোহাগড়া প্রতিনিধি //
নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. সজল হোসেন (২৫) নামের একজনকে প্রায় ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাত আনুমানিক ১০টায় লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ফুলিকাজী তিন রাস্তায় মোড় এলাকা থেকে প্রায় ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সজল হোসেন লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) রুহুল আমিন তার ফোর্সসহ অভিযান চালিয়ে মো. সজল হোসেনকে গ্রেফতার করে।
এ সময় তার কাছে থাকা প্রায় ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
হাবিব/এটিভি/মাদক/২৮০৫/১:৩৮