https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় - atv sangbad আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় - atv sangbad আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

ওবায়দুল কবির, এটিভি সংবাদ / ১৬৭ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

ওবায়দুল কবির, এটিভি সংবাদ //
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে ঈদের ছুটি শুরু হলেও আজ বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। ট্রেন ধরতে স্টেশনে ছুটে এসেছেন অনেকেই। যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট ছাড়া যাত্রীদের স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক আগেই প্ল্যাটফর্ম ও স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ভিড় বাড়ছে। বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে শুধু টিকিটধারী যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যাঁদের টিকিট নেই, তাঁদের বাইরে থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং স্ট্যান্ডিং টিকিট কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়া স্টেশনের প্রবেশপথ ও প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত রেল পুলিশ (জিআরপি) ও র‍্যাব সদস্য। ব্যাগ তল্লাশি, মেটাল ডিটেক্টর ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে নিয়মিত। এ ছাড়া রেল স্টেশনের আশপাশেও নজরদারি বাড়ানো হয়েছে।

মিরপুর থেকে আসা এক যাত্রী চন্দনা বলেন, সময়মতো ট্রেন ধরতে দৌড় দিতে হয়েছে। স্টেশনে এত ভিড়, বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়েছে। কিন্তু বাড়ি তো যেতেই হবে।

এদিকে স্ট্যান্ডিং টিকিটের কাউন্টারের সামনে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। ট্রেন ছাড়ার আগে এই টিকিট দেওয়া হচ্ছে। কোচের মধ্যেও দাঁড়ানো যাত্রীদের আনাগোনা দেখা গেছে।

রাজশাহীগামী মকবুল হোসেন নামের এক যাত্রী জানান, আগে টিকিট পাইনি, এখন বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৪ থেকে ৬ জুন এই তিন দিনই যাত্রীর সর্বোচ্চ চাপ থাকবে। কর্তৃপক্ষ যাত্রীদের যথাসময়ে স্টেশনে উপস্থিত হতে এবং টিকিট ছাড়া স্টেশনে না আসার অনুরোধ জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনে ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ‘কাল থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, ফলে স্টেশনে ঘরমুখী যাত্রীর ভিড় বেড়েছে। তবে আমরা ধারণা করছি, আজ বুধবার অফিস শেষে বিকেলের পরে থেকে চাপ আরও বাড়বে এবং এই চাপ আগামীকাল পর্যন্ত থাকবে। এখন পর্যন্ত টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি।’

ম্যানেজার আরও জানান, ‘নির্ধারিত সময়েই ছেড়েছে সব ট্রেন। এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে যাত্রা করতে পারছেন।’

এবার ঈদে প্রতিদিন সারাদেশে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করছে। এসব ট্রেনের মোট আসন প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে স্টেশনের কাউন্টার থেকে। এ ছাড়া ১০টি স্পেশাল ট্রেন চলছে। আজ ৪ জুন থেকে স্পেশাল ট্রেন চলাচলও শুরু হয়েছে।

ডিএপি/এটিভি/ট্রেনযাত্রা/০৪০৬/২:২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ